Police Mitra App | বিট স্তরের পুলিশি ব্যবস্থা জোরদারে কেন্দ্রের সঙ্গে মউ স্বাক্ষর রাজ্যের!

Friday, November 13 2026, 11:54 am
Police Mitra App | বিট স্তরের পুলিশি ব্যবস্থা জোরদারে কেন্দ্রের সঙ্গে মউ স্বাক্ষর রাজ্যের!
highlightKey Highlights

রাজ্যের বিট স্তরের পুলিশি ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ব্যুরো অফ পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের (BPR&D) সঙ্গে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করল পশ্চিমবঙ্গ পুলিশ।


রাজ্যের বিট স্তরের পুলিশি ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ব্যুরো অফ পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের (BPR&D) সঙ্গে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করল পশ্চিমবঙ্গ পুলিশ। শুক্রবার নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তার উপস্থিতিতে এই সমঝোতা পত্র স্বাক্ষরিত হয়। একই সঙ্গে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বাড়াতে ‘পুলিশ মিত্র’ অ্যাপের আনুষ্ঠানিক সূচনা করা হয়েছে। রাজ্যে বর্তমানে ৩৬৯৫টি বিট এলাকায় ৫৩০০ জন অফিসার নিযুক্ত রয়েছেন। পুলিশের রেসপন্স টাইম কমানো এবং সাধারণ মানুষের দোরগোড়ায় পুলিশি পরিষেবা পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, শুধুমাত্র সিভিক ভলান্টিয়ারদের ওপর নির্ভর করে এই ব্যবস্থা চালানো যাবে না। কেন্দ্রীয় সংস্থার সঙ্গে সমন্বয় রেখে আগামী এক বছরে বিট পুলিশিংয়ের ক্ষেত্রে বাস্তব সাফল্য আনার নির্দেশ দিয়েছেন তিনি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File