Chorbagan Incident | চোরবাগান পদপিষ্টের ঘটনায় বিহারের মৃত পিতা-পুত্রের পরিবারকে আর্থিক সাহায্য রাজ্যের!

Friday, October 30 2026, 3:53 pm
Chorbagan Incident | চোরবাগান পদপিষ্টের ঘটনায় বিহারের মৃত পিতা-পুত্রের পরিবারকে আর্থিক সাহায্য রাজ্যের!
highlightKey Highlights

চোরবাগানের পদপিষ্টের ঘটনায় মৃত বিহারের মুজফফরপুরের বাসিন্দা অভিষেক শ্রীবাস্তব (৩৮) ও তাঁর ছেলে অংশ শ্রীবাস্তবের (৭) পরিবারের হাতে ৫০ লক্ষ টাকার আর্থিক সাহায্য তুলে দেওয়া হলো।


চোরবাগানের পদপিষ্টের ঘটনায় মৃত বিহারের মুজফফরপুরের বাসিন্দা অভিষেক শ্রীবাস্তব (৩৮) ও তাঁর ছেলে অংশ শ্রীবাস্তবের (৭) পরিবারের হাতে ৫০ লক্ষ টাকার আর্থিক সাহায্য তুলে দেওয়া হলো। মুখ্যমন্ত্রীর প্রতিনিধি তথা পুর ও নগরোন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী উমেশ রাই মৃতদের বাড়িতে গিয়ে পরিবারের হাতে ২৫ লক্ষ টাকা করে মোট দুটি চেক তুলে দেন। পাশাপাশি ভিডিও কলের মাধ্যমে পরিবারের সঙ্গে কথা বলে পাশে থাকার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। পরিবারের তরফে চাকরির আবেদন জানানো হলেও পশ্চিমবঙ্গের ডোমেসাইল সংক্রান্ত নিয়মের কারণে তা নিয়ে আইনি জটিলতা রয়েছে। তবে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে। উল্লেখ্য, এই দুর্ঘটনার তদন্তে প্রাক্তন বিচারপতির নেতৃত্বে ইতিমধ্যে একটি সিট (SIT) গঠন করা হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File