Netaji Seba Kendra | নেতাজির নামে রাজ্যের বিধায়ক সেবা কেন্দ্র, মিলবে মাসিক ৩০ হাজার টাকা! তবে মানতে হবে শর্ত!

Wednesday, August 12 2026, 10:43 am
Netaji Seba Kendra | নেতাজির নামে রাজ্যের বিধায়ক সেবা কেন্দ্র, মিলবে মাসিক ৩০ হাজার টাকা! তবে মানতে হবে শর্ত!
highlightKey Highlights

দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুকে সম্মান জানিয়ে ‘মাস্টারস্ট্রোক’ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।


দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুকে সম্মান জানিয়ে ‘মাস্টারস্ট্রোক’ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। সাধারণ মানুষকে সমস্ত সরকারি প্রকল্পের সুবিধা দিতে প্রত্যেক বিধানসভায় তৈরি হবে নেতাজি সুভাষচন্দ্র বসু সেবা কেন্দ্র। শুভেন্দুর এই কেন্দ্র চালাতে মাসিক ৩০ হাজার টাকা দেওয়া হবে। আগস্ট মাস থেকে এই প্রকল্প চালু হবে। তবে শর্ত আছে, অফিসের নাম নেতাজির নামে রাখতে তো হবেই। পাশাপাশি রাজ্য তথ্য সংস্কৃতি দপ্তর থেকে পাঠানো হবে নেতাজির ধুতি, পাঞ্জাবি পরিহিত ছবি। সেই ছবি রাখতেই হবে। শর্ত মানলে মিলবে টাকা। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “শর্ত না মানলে টাকা মিলবে না। স্পিকারকে এই বিষয়টি দেখতে হবে।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File