State Holiday-Durgapuja | বদল তালিকায়, এবার কি বাংলায় দুর্গাপুজোর ছুটির দিন বাড়ল? একনজরে দেখে নিন লিস্ট

Key Highlightsচলতি বছর থেকে রাজ্য সরকারি কর্মীদের একটি ছুটির দিন বাতিল হয়েছে, পরিবর্তে আরেকটি নতুন সরকারি ছুটির দিন ঘোষণা করা হয়েছে।
রাজ্যের পালাবদলের প্রভাব পড়েছে সরকারি কর্মীদের ছুটির লিস্টেও। চলতি বছর থেকে রাজ্য সরকারি কর্মীদের একটি ছুটির দিন বাতিল হয়েছে। তার সঙ্গে বাড়তি শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিনেও ছুটি পাবেন সরকারি কর্মীরা। দুর্গাপুজোয় কদিন ছুটি পাবেন কর্মীরা? দেখে নিন অক্টোবরের সরকারের ছুটির তালিকা। অক্টোবর মাসে ১৩ দিন বন্ধ থাকবে সরকারি অফিস, সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান। ২ অক্টোবর: মহাত্মা গান্ধীর জন্মদিন, ১০ অক্টোবর: মহালয়া, ১৫ অক্টোবর: দুর্গাপুজো (মহা চতুর্থী), ১৬ অক্টোবর: দুর্গাপুজো (মহা পঞ্চমী), ১৭ অক্টোবর: দুর্গাপুজো (মহা ষষ্ঠী), ১৮ অক্টোবর: দুর্গাপুজো ( মহা সপ্তমী), ১৯ অক্টোবর: দুর্গাপুজো (মহা অষ্টমী), ২০ অক্টোবর: দুর্গাপুজো (মহা নবমী), ২১ অক্টোবর: বিজয়া দশমী উপলক্ষে সমস্ত সরকারি অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। ২২ থেকে ২৪ অক্টোবর দুর্গাপুজোর অতিরিক্ত ছুটি থাকবে। ২৬ অক্টোবর লক্ষ্মীপুজোর ছুটিও পাবেন কর্মীরা।
- Related topics -
- রাজ্য
- শহর কলকাতা
- জাতীয় ছুটি
- হলিডে
- পশ্চিমবঙ্গ
- পুজোর ছুটি
- দুর্গাপুজো
- দূর্গা পুজো ২০২৫
- সরকারি কর্মচারী
- সরকারি স্কুল


