Goonda Bill | রাজ্যের গুন্ডাদমন বিলে জট, সই না করে পুনর্বিবেচনার জন্য ফেরালেন রাষ্ট্রপতি!

Friday, September 25 2026, 10:07 am
Goonda Bill | রাজ্যের গুন্ডাদমন বিলে জট, সই না করে পুনর্বিবেচনার জন্য ফেরালেন রাষ্ট্রপতি!
highlightKey Highlights

পশ্চিমবঙ্গ সরকারের প্রস্তাবিত ‘গুন্ডাদমন বিলে’ আপাতত মিলল না রাষ্ট্রপতির অনুমোদন।


পশ্চিমবঙ্গ সরকারের প্রস্তাবিত ‘গুন্ডাদমন বিলে’ আপাতত মিলল না রাষ্ট্রপতির অনুমোদন। কেন্দ্রীয় মাদক আইন (NDPS)-এর সঙ্গে বিলের একটি নির্দিষ্ট ধারার সংঘাত তৈরি হওয়ার আশঙ্কায় এটি পুনর্বিবেচনার জন্য রাজ্যের কাছে ফেরত পাঠিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। চলতি বছরের জুনে বিধানসভায় পাশ হওয়া এই বিলে সমাজবিরোধীদের চিহ্নিত করে এলাকাছাড়া করার মতো কঠোর ব্যবস্থার কথা বলা হয়েছিল। তবে কেন্দ্র জানিয়েছে, মাদক সংক্রান্ত অপরাধ নিয়ে কেন্দ্রীয় আইন আগে থেকেই বহাল থাকায় রাজ্যে নতুন ধারা আইনি জটিলতা বাড়াতে পারে। রাজ্য সরকার চাইলে এই ধারাটি সংশোধন করে ফের অনুমোদনের জন্য রাষ্ট্রপতির কাছে পাঠাতে পারবে। তবে এই পদক্ষেপ ঘিরে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে জোর তর্জা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File