OBC Case | সুপ্রিম কোর্ট থেকে ওবিসি মামলা প্রত্যাহার করে নিলো রাজ্য সরকার!
Tuesday, July 14 2026, 1:27 pm

Key Highlightsসুপ্রিম কোর্ট থেকে ওবিসি মামলা প্রত্যাহার করে নিলো রাজ্য সরকার।
সুপ্রিম কোর্ট থেকে ওবিসি মামলা প্রত্যাহার করে নিলো রাজ্য সরকার। কলকাতা হাই কোর্টের রায়ে রাজ্যের ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত ৭৭টি সম্প্রদায়ের (যার মধ্যে ৭৫টি মুসলিম সম্প্রদায়) অন্তর্ভুক্তি বাতিল করা হয়েছিল, সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আসে তৃণমূল সরকার। আজ, মঙ্গলবার সর্বোচ্চ আদালত থেকে সেই মামলা প্রত্যাহার করে নিল রাজ্য সরকার। একই সঙ্গে, রাজ্য অনগ্রসর শ্রেণি কমিশনও তাদের পৃথক আপিল অ্যাডভোকেট কুনাল চট্টোপাধ্যায়ের মাধ্যমে প্রত্যাহার করেছে। তবে আদালত স্পষ্ট করে জানিয়েছে, এই মামলায় অন্য কোনও ক্ষতিগ্রস্ত পক্ষ চাইলে তাদের নিজস্ব আপিল চালিয়ে যেতে বা দায়ের করতে পারবে।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- পশ্চিমবঙ্গ সরকার
- সুপ্রিম কোর্ট


