Ananta Maharaj | নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে অপমানজনক মন্তব্য, অনন্ত মহারাজের বঙ্গ বিভূষণ সম্মান কাড়লো রাজ্য সরকার!

Thursday, August 13 2026, 2:07 pm
Ananta Maharaj | নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে অপমানজনক মন্তব্য, অনন্ত মহারাজের বঙ্গ বিভূষণ সম্মান কাড়লো রাজ্য সরকার!
highlightKey Highlights

নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে অপমানজনক মন্তব্য করার অভিযোগে অনন্ত মহারাজের বঙ্গ বিভূষণ সম্মান কেড়ে নিল রাজ্য সরকার।


নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে অপমানজনক মন্তব্য করার অভিযোগে অনন্ত মহারাজের বঙ্গ বিভূষণ সম্মান কেড়ে নিল রাজ্য সরকার। অনন্ত মহারাজ বিজেপির রাজ্য সভার সদস্য। গ্রেটার কোচবিহার আন্দোলনের নেতা। তৃণমূল আমলে বঙ্গ বিভূষণ সম্মান পেয়েছিলেন অনন্ত মহারাজ। ২০২৬ সালের ২১ ফেব্রুয়ারি, নগেন্দ্র রায় ওরফে অনন্ত মহারাজকে বঙ্গ বিভূষণ সম্মান দিয়েছিল তৃণমূল সরকার। কিন্তু সম্প্রতি নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন তিনি। নেতাজির তৈরি আজাদ হিন্দ ফৌজকে নিয়েও মন্তব্য করেছিলেন তিনি। তার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় অনন্ত মহারাজের অনুরাগীদের একাংশ নানা অপমানজনক মন্তব্য ও মিম পোস্ট করতে থাকেন। নেতাজিকে নিয়ে নানা কটূক্তিও করা হয়। তা নিয়ে ক্ষোভ জানিয়েছিলেন বিজেপিরই একাংশ। এরপর বৃহস্পতিবার নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি করে স্পষ্ট জানিয়ে দেওয়া হলো অনন্ত মহারাজের বঙ্গ বিভূষণ সম্মান কেড়ে নেওয়া হলো।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File