Shyama Prasad Mukherjee | সারা বছর ব্যাপী রাজ্য জুড়ে পালিত হবে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার!

Key Highlightsসারা বছর ব্যাপী জেলায় জেলায় ও শহর কলকাতা জুড়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী পালন করার জন্য নির্দেশিকা জারি করলেন মুখ্যসচিব।
সারা বছর ব্যাপী জেলায় জেলায় ও শহর কলকাতা জুড়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী পালন করার জন্য নির্দেশিকা জারি করলেন মুখ্যসচিব। প্রতিটি জেলায় জেলা শাসকের নেতৃত্বে উদযাপন কমিটি গঠন করা হবে। কমিটিতে থাকবেন পুলিশ সুপার/পুলিশ কমিশনার, অতিরিক্ত জেলাশাসক, মুখ্য স্বাস্থ্য আধিকারিক, বিদ্যালয় পরিদর্শক-সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিক। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, পলিটেকনিক ও আইটিআই-তে বিশেষ সমাবেশ, বক্তৃতা, প্রবন্ধ, বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে। ড. শ্যামাপ্রসাদের জীবন ও কর্ম নিয়ে বাংলা ও ইংরেজিতে শিক্ষামূলক প্রকাশনা এবং রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে বার্ষিক স্মারক বক্তৃতার ব্যবস্থা করার ও নির্দেশ দেওয়া হয়েছে। তাঁর সঙ্গে যুক্ত ঐতিহাসিক স্থানগুলির সংরক্ষণ ও সংস্কার, স্থায়ী গ্যালারি বা প্রদর্শনী গড়ে তোলা, নথি ও বক্তৃতার ডিজিটাইজেশন এবং স্মারক ফলক স্থাপনের উদ্যোগ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জেলার বিভিন্ন অনুষ্ঠানে জেলার মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং বিধায়কদের উপস্থিতি থাকতে হবে।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- পশ্চিমবঙ্গ সরকার
- মুখ্যসচিব


