Eid Holiday | ইদের দু’দিন নয়, ছুটি মিলবে একদিনই! সরকার বদলের পর প্রথমবার ছুটির তালিকায় রদবদল!
Saturday, May 23 2026, 2:45 pm

Key Highlightsনিয়মে পরিবর্তন এনে জানানো হয়েছে, এ বছর ইদে একদিনই ছুটি পাবেন রাজ্য সরকারি কর্মীরা।
রাজ্যে সরকার বদল হতেই একাধিক নিয়মে পরিবর্তন এনেছে শুভেন্দুর সরকার। এবার বদলে ফেলা হলো মমতার আমলের নিয়ম। ইদের ছুটি নিয়ে জারি হল নয়া বিজ্ঞপ্তি। তৃণমূল সরকারের আমলে ইদে দু’দিন ছুটি দেওয়ার রীতি চালু হয়। তবে এবার সেই নিয়মে পরিবর্তন এনে জানানো হয়েছে, এ বছর ইদে একদিনই ছুটি পাবেন রাজ্য সরকারি কর্মীরা। রাজ্য সরকারের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হল যে, এবছর ২৮ মে ইদ পালিত হবে। তাই শুধুমাত্র ২৮ মে তারিখেই সরকারি ছুটি থাকবে। তবে বকরি ইদ পালনে যাতে কোনও সমস্যা না হয়, সে ব্যাপারে তৎপর রাজ্য সরকার। ইতিমধ্যেই রাজ্যের সব থানাগুলিকে এ ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- পশ্চিমবঙ্গ সরকার
- শুভেন্দু অধিকারী
- বখরি ঈদ


