Chorbagan Durga Puja | চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, আহত হয়ে হাসপাতালে ৩৫ জন!

Key Highlightsউত্তর কলকাতার চোরবাগান সর্বজনীন পুজোমণ্ডপে চরম ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে এক যুবতীর মৃত্যু হয়েছে।
উত্তর কলকাতার চোরবাগান সর্বজনীন পুজোমণ্ডপে চরম ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে এক যুবতীর মৃত্যু হয়েছে। মৃত শ্রীপর্ণা পোদ্দারের (২৭) পাশাপাশি এই ঘটনায় অন্তত ৩৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। এখনও পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেলেও মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জানা গিয়েছে, মণ্ডপের একাংশ ভেঙে পড়ার গুজবে আতঙ্কিত দর্শনার্থীরা দৌড়াতে শুরু করলে এই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। ঘটনার পর থেকেই তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীরা। তাঁদের অভিযোগ, হাজার হাজার পুলিশ ও ভলান্টিয়র থাকলেও পর্যাপ্ত ভিড় নিয়ন্ত্রণ বা উদ্ধারকাজে তৎপরতা দেখা যায়নি। এমনকি এলাকায় পর্যাপ্ত অ্যাম্বুলেন্স বা চিকিৎসার ব্যবস্থা ছিল না বলেও ক্ষোভপ্রকাশ করেছেন স্থানীয়রা। ভিআইপিদের যাতায়াত সুনিশ্চিত করতে গিয়ে সাধারণ মানুষের সুরক্ষা নিয়ে ছিনিমিনি খেলার অভিযোগ উঠেছে পুজো কমিটির বিরুদ্ধে।
- Related topics -
- শহর কলকাতা
- দুর্গাপুজো
- পদপিষ্ট


