SSC | রাজ্য সরকারি স্কুলগুলিতে ক্লার্ক ও গ্রুপ-ডির চূড়ান্ত শূন্যপদ প্রকাশ করল SSC!

Thursday, October 29 2026, 5:21 pm
SSC | রাজ্য সরকারি স্কুলগুলিতে ক্লার্ক ও গ্রুপ-ডির চূড়ান্ত শূন্যপদ প্রকাশ করল SSC!
highlightKey Highlights

বৃহস্পতিবার জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, এবার মোট ৫,৪৮৮ টি গ্রুপ-ডি পদে এবং ২,৯৮৯টি ক্লার্ক পদে নিয়োগ করা হবে।


বৃহস্পতিবার রাজ্য সরকারি স্কুলগুলিতে ক্লার্ক ও গ্রুপ-ডির ক্ষেত্রে চূড়ান্ত শূন্যপদ প্রকাশ করল এসএসসি। বিজ্ঞপ্তি অনুযায়ী, এবার গ্রুপ-ডি পদে মোট ৫,৪৮৮ জন এবং ক্লার্ক পদে মোট ২,৯৮৯ অর্থাৎ দুই বিভাগ মিলিয়ে মোট ৮,৪৭৭ জন নিয়োগ করা হবে। এর মধ্যে সাধারণ ক্যাটাগরিতে ৪,২৮৭টি। শুধুমাত্র মহিলাদের জন্য ১,০২১টি আসন সংরক্ষিত রয়েছে। এছাড়া হিন্দি মাধ্যমে ১৪১টি এবং উর্দু মাধ্যমে ২১টি গ্রুপ-ডি শূন্যপদ রয়েছে। আঞ্চলিক বণ্টনে গ্রুপ-ডি পদের জন্য সবচেয়ে বেশি কর্মখালি রয়েছে পশ্চিম ও উত্তর অঞ্চলে। বাকি শূন্যপদগুলি পূর্ব (৯৯৫), দক্ষিণ (৬৮০) এবং দক্ষিণ-পূর্ব (৫৩৩) অঞ্চলে বিন্যস্ত। এসএসসি জানিয়েছে, জীববিজ্ঞানের তথ্য যাচাই ও ইন্টারভিউ হবে ৬ এবং ৭ নভেম্বর, পরিবেশ বিদ্যার তথ্য যাচাই ও ইন্টারভিউ হবে ৬ নভেম্বর , বাণিজ্য বিষয়ের তথ্য যাচাই ও ইন্টারভিউ হবে ৬ নভেম্বর এবং কম্পিউটার অ্য়াপলিকেশনের তথ্য যাচাই ও ইন্টারভিউ হবে ৭ নভেম্বর।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File