SSC | নিয়োগ দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’, ২০২৫ সালের নিয়ম অনুযায়ী চলবে নিয়োগ!- ঘোষণা SSC-র

Friday, August 7 2026, 1:52 pm
SSC | নিয়োগ দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’, ২০২৫ সালের নিয়ম অনুযায়ী চলবে নিয়োগ!- ঘোষণা SSC-র
highlightKey Highlights

রাজ্যের তরফে এদিন আদালতে সিনিয়র স্ট্যান্ডিং কাউন্সেল নীলাঞ্জন ভট্টাচার্য স্পষ্ট জানান, নিয়োগ দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’ নীতি রাজ্য সরকারের।


শুক্রবার নিয়োগ দুর্নীতি নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করলো এসএসসি। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে রাজ্যের তরফে আদালতে সিনিয়র স্ট্যান্ডিং কাউন্সেল নীলাঞ্জন ভট্টাচার্য স্পষ্ট জানান, দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’ নীতি রাজ্য সরকারের। এবার থেকে ২০২৫ সালের নিয়মানুযায়ী এসএলএসটি নিয়োগ হবে। ওবিসি সংরক্ষণ নিয়েও কড়া আদালত। ২০১০ সালের পর ৫ লক্ষের শংসাপত্র বাতিল কড়া হয়েছে।সংরক্ষণ কমিয়ে ৭ শতাংশ করা হয়েছে। সেই বিষয়টি মাথায় রেখেই এবার থেকেই নিয়োগ হবে বলে জানান বিচারপতি সিনহা। আগামী ২১ আগস্ট মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File