SSC Result | কালীপুজোর আগেই গ্রুপ সি ও গ্রুপ ডি ফলপ্রকাশ, ইন্টারভিউতে ডাক পেলেন কারা?
Thursday, November 5 2026, 5:31 pm

Key Highlightsবৃহস্পতিবার ইন্টারভিউতে ডাক পাওয়া চাকরিপ্রার্থীদের নাম তালিকা আকারে ওয়েবসাইটে আপলোড করেছে এসএসসি।
বৃহস্পতিবার গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগের ফলাফল ঘোষণা করেছে স্কুল সার্ভিস কমিশন (SSC)। কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত তালিকায় ১১ হাজার চাকরিপ্রার্থী ইন্টারভিউয়ের জন্য যোগ্য বলে বিবেচিত হয়েছেন। শূন্যপদের সংখ্যা গ্রুপ সি-তে ২৯৮৯ ও গ্রুপ ডি-তে ৫৪৮৮। তবে কবে থেকে শুরু হবে ইন্টারভিউ, সেই দিনক্ষণ এখনও জানানো হয়নি। নথি যাচাই এবং ইন্টারভিউয়ের দিনক্ষণ ও বিস্তারিত সূচি পরে কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, ২০১৬ সালের নিয়োগে দুর্নীতি প্রমাণিত হওয়ায় পূর্ববর্তী নিয়োগ বাতিল হয়েছিল। চাকরি হারিয়েছিলেন রাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মী। অক্টোবরে আরেকদফা পরীক্ষা হয়। কালীপুজোর আগেই তার ফলপ্রকাশ করল এসএসসি।
- Related topics -
- শহর কলকাতা
- এসএসসি
- ফলপ্রকাশ
- নিয়োগ


