Supreme Court | ২৬ হাজার শূন্যপদে নিয়োগের সময়সীমা আরও বাড়ালো সুপ্রিম কোর্ট! ‘যোগ্য’ শিক্ষকদের চাকরি বহালের মেয়াদ বাড়ল ৩১ মে পর্যন্ত!
Monday, August 31 2026, 8:11 am

Key Highlightsসুপ্রিম কোর্টের নির্দেশে ২৬ হাজার পদে নিয়োগ প্রক্রিয়ার সময়সীমা বাড়িয়ে ২০২৭ সালের ৩১ মে পর্যন্ত করা হলো।
সুপ্রিম কোর্টে বড় স্বস্তি পেল স্কুল সার্ভিস কমিশন (SSC)। সুপ্রিম কোর্টের নির্দেশে ২৬ হাজার পদে নিয়োগ প্রক্রিয়ার সময়সীমা বাড়িয়ে ২০২৭ সালের ৩১ মে পর্যন্ত করা হলো। পূর্বে ৩১ অগস্ট পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হলেও নিয়োগ প্রক্রিয়া শেষ না হওয়ায় শীর্ষ আদালতের দ্বারস্থ হয় রাজ্য। বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সঞ্জীব সচদেবার বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, এর পর আর কোনো সময়সীমা বাড়ানো হবে না। আগামী বছরের ৩১ মে পর্যন্ত যোগ্য শিক্ষকদের চাকরি বহাল থাকবে। তবে শিক্ষকদের তরফে গ্রীষ্মকালীন ছুটির কারণে মেয়াদের সময়সীমা জুলাই পর্যন্ত বাড়ানোর আবেদন করা হলেও আদালত তা খারিজ করে দেয়। একই সঙ্গে গ্রুপ সি, গ্রুপ ডি এবং নতুন ওবিসি তালিকা নিয়ে সুপ্রিম কোর্ট কোনো হস্তক্ষেপ করেনি।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- সুপ্রিম কোর্ট
- এসএসসি


