SSC Recruitment 2026 | মিলবে Edit অপশন! SSC নিয়ে বড়ো আপডেট, স্বস্তি চাকরিপ্রাথীদের

Wednesday, August 19 2026, 5:40 pm
SSC Recruitment 2026 | মিলবে Edit অপশন! SSC নিয়ে বড়ো আপডেট, স্বস্তি চাকরিপ্রাথীদের
highlightKey Highlights

জাতিগত সংরক্ষণ নিয়ে জটিলতার কারণে এতদিন নিয়োগ প্রক্রিয়া থমকে ছিল। এবার ৭ শতাংশ ওবিসি (OBC) সংরক্ষণ ধরেই নিয়োগ প্রক্রিয়া এগোনোর ইঙ্গিত মিলল।


জাতিগত সংরক্ষণ নিয়ে জটিলতার কারণে এতদিন নিয়োগ প্রক্রিয়া থমকে ছিল। এবার এসএসসি নিয়ে বড়ো নির্দেশ বোর্ডের। আগামী ২০ অগস্ট থেকে একাদশ-দ্বাদশের চাকরিপ্রার্থীদের জন্য এডিট অপশন খুলছে স্কুল সার্ভিস কমিশন (SSC)। ৭ শতাংশ ওবিসি সংরক্ষণ ধরেই নিয়োগ প্রক্রিয়া এগোবে। যাদের ইতিমধ্যেই কাউন্সেলিং চলছে বা হয়ে গিয়েছে, তারা এসএসসি-র ওয়েবসাইটে গিয়ে এই এডিট অপশনে ক্লিক করে ওবিসি-র সাব-সেকশনে নিজেদের সম্প্রদায় উল্লেখ করবেন। এসএসসি যাচাই করে আপনাকে জানাবে। যদি কোনও প্রার্থী নির্ধারিত সময়ের মধ্যে তাঁর ওবিসির ডিটেইল উল্লেখ না করেন, তার প্রার্থীপদ জেনারেল ক্যাটেগরি হিসাবে বিবেচিত হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File