SSC | একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগের পুরনো প্যানেল বাতিল SSC-র, বাদ হাজারের বেশি চাকরিপ্রার্থী!

Monday, September 28 2026, 5:04 pm
SSC | একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগের পুরনো প্যানেল বাতিল SSC-র, বাদ হাজারের বেশি চাকরিপ্রার্থী!
highlightKey Highlights

একাদশ-দ্বাদশের সহকারী শিক্ষক নিয়োগে বড় পদক্ষেপ করল স্কুল সার্ভিস কমিশন (SSC)। পুরনো ইন্টারভিউ তালিকা, চূড়ান্ত প্যানেল, ওয়েটিং লিস্ট ও সুপারিশপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।


একাদশ-দ্বাদশের সহকারী শিক্ষক নিয়োগে বড় পদক্ষেপ করল স্কুল সার্ভিস কমিশন (SSC)। পুরনো ইন্টারভিউ তালিকা, চূড়ান্ত প্যানেল, ওয়েটিং লিস্ট ও সুপারিশপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী ৭ শতাংশ ওবিসি (OBC) সংরক্ষণ বিধি মেনে সংশোধিত তালিকা প্রকাশ করায় বাদ পড়েছেন এক হাজারের বেশি চাকরিপ্রার্থী। তবে যাঁদের ইন্টারভিউ ও ক্লাস ডেমো নেওয়া হয়ে গেছে, তাঁদের নতুন করে অংশ নিতে হবে না। আগের প্রাপ্ত নম্বর বহাল রেখেই মূল্যায়ন হবে। সংশোধিত তালিকায় নতুন স্থান পাওয়া প্রার্থীদের নথিপত্র যাচাই শেষে নতুন প্যানেল প্রকাশ করবে কমিশন। উল্লেখ্য, সরকারের নয়া বিজ্ঞপ্তি ও আদালতের রায়ের ভিত্তিতে ৭ শতাংশ ওবিসি ব্যবস্থা কার্যকর করতেই এই সিদ্ধান্ত।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File