Srinagar | শ্রীনগরে ঘুরছে বিদেশী চর? স্যাটেলাইট ফোন-সহ গ্রেপ্তার ২ মার্কিন নাগরিক

Sunday, April 19 2026, 2:44 pm
Srinagar | শ্রীনগরে ঘুরছে বিদেশী চর? স্যাটেলাইট ফোন-সহ গ্রেপ্তার ২ মার্কিন নাগরিক
highlightKey Highlights

রবিবার শ্রীনগর বিমানবন্দর থেকে গ্রেপ্তার হল দুই মার্কিন নাগরিক। সন্দেহভাজন ওই দু’জনের ব্যাগ থেকে উদ্ধার হয়েছে স্যাটেলাইট ফোন।


উপত্যকায় ষড়যন্ত্রের জাল ছড়াচ্ছে বিদেশি শক্তি। রবিবার রুটিন তল্লাশির সময় শ্রীনগর বিমানবন্দর থেকে দুই মার্কিন নাগরিককে গ্রেপ্তার করলো বিমানবন্দর কর্তৃপক্ষ। তাঁদের ব্যাগ থেকে গারমিন সংস্থার একটি স্যাটেলাইট ফোন উদ্ধার হয়েছে। যার ব্যাগ থেকে ফোনটি উদ্ধার হয় তিনি জেফরি স্কট। উল্লেখ্য, ভারতে সরকারি অনুমতি ছাড়া এগুলি কাছে রাখলে ভারতীয় আইন ও অন্যান্য নিরাপত্তা বিধির অধীনে আটক, গ্রেপ্তার এবং বাজেয়াপ্ত করা হতে পারে। জম্মু ও কাশ্মীরের মতো সংবেদনশীল জায়গায় এই ফোন নিয়ে কেন ঘুরছে তা নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File