WB নির্বাচন ২০২৬TMC80BJP207LFT+ISF2INC2অন্যান্য2ফলাফল

রাহুল ঢোলাকিয়ার পরিবর্তে মহিলা ক্রিকেটার মিতালী রাজের জীবনীচিত্র পরিচালনা করছেন সৃজিত মুখোপাধ্যায়

Wednesday, June 23 2021, 9:39 am
রাহুল ঢোলাকিয়ার পরিবর্তে মহিলা ক্রিকেটার মিতালী রাজের জীবনীচিত্র পরিচালনা করছেন সৃজিত মুখোপাধ্যায়
highlightKey Highlights

২০১৯ সালের শেষেই ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক মিতালী রাজের জীবনীচিত্রের জন্য পরিচালক, অভিনেত্রী, চিত্রনাট্য সব স্থির হয়ে গিয়েছিল। এই ছবির পরিচালনার দায়িত্বে ছিলেন ‘রইস’-এর পরিচালক রাহুল ঢোলাকিয়া। তিনিও সেই ভাবেই প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু অতিমারির জন্য পিছিয়ে যায় শ্যুট। সম্প্রতি মঙ্গলবার সন্ধ্যায় টুইটারে একটি বিবৃতি জারি করে পরিচালক রাহুল ঢোলাকিয়া জানান, ‘তুমি জানতে এই ছবিটা তুমি পরিচালনা করছ। কিন্তু দুঃখজনক, আচমকাই এই ছবির সঙ্গে তোমার যাত্রা থমকে যায়। এই ছবির সঙ্গে একাধিক সুন্দর স্মৃতি জড়িয়ে রয়েছে আমার। তাই এই বিবৃতি লেখার সময়ে আবেগতাড়িত হয়ে পড়ছি।’ জানা যাচ্ছে টলিউডের পরিচালক সৃজিত মুখোপাধ্যায় এই ছবিটি পরিচালনা করছেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File