Srijit Mukherji | শহরে ‘কুইন ভিক্টোরিয়া আর গোয়েন্দা কানাইচরণ’, কী চমক দিতে চলেছেন পরিচালক সৃজিত?

Friday, July 10 2026, 4:58 pm
Srijit Mukherji | শহরে ‘কুইন ভিক্টোরিয়া আর গোয়েন্দা কানাইচরণ’, কী চমক দিতে চলেছেন পরিচালক সৃজিত?
highlightKey Highlights

শুক্রবার পোস্টার উন্মোচন করে নতুন সিনেমার ঘোষণা করলেন সৃজিত মুখোপাধ্যায়। ছবির নাম ‘কুইন ভিক্টোরিয়া আর গোয়েন্দা কানাইচরণ’।


সৃজিতের ‘বিগ ফ্রাইডে’ চমক। শুক্রবার পোস্টার উন্মোচন করে নতুন সিনেমার ঘোষণা করলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। ছবির নাম ‘কুইন ভিক্টোরিয়া আর গোয়েন্দা কানাইচরণ’। ফেলদুা-ব্যোমকেশ-শবর-কিরীটীদের ভিড়ে শহরে আগমন হলো নতুন গোয়েন্দার। নাম, পোস্টারেই ইঙ্গিত এই সিনেমা পিরিয়ড ড্রামা। রাজর্ষি দাশ ভৌমিকের লেখা অবলম্বনে এই সিনেমা প্রযোজনা করতে চলেছে ক্যামেলিয়া প্রোডাকশনস। টলিউডে জল্পনা সৃজিতের এই সিনেমার কাস্টিংয়ে চমক থাকছে। বাকিটা ক্রমশ প্রকাশ্য।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File