SRFTI | দরজা বন্ধ SRFTI-এর, পড়ুয়াদের ক্যাম্পাস-হস্টেল ছাড়ার অনুরোধ কতৃপক্ষের

Thursday, November 5 2026, 3:29 pm
SRFTI | দরজা বন্ধ SRFTI-এর, পড়ুয়াদের ক্যাম্পাস-হস্টেল ছাড়ার অনুরোধ কতৃপক্ষের
highlightKey Highlights

বৃহস্পতিবার নোটিস দিয়ে কলেজ বন্ধ রাখার সময়সীমা বাড়ানোর কথা জানিয়ে দেওয়া হল।


বহিরাগত ছাত্রদের সংঘর্ষের জেরে দফায় দফায় খবরের শিরোনামে SRFTI। গত ২৭ সেপ্টেম্বর ক্যাম্পাসের ভেতরে শিক্ষার্থীদের সঙ্গে অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের সদস্যদের একটি সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর থেকেই ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ বন্ধ হয়। গত ৪ অক্টোবর ক্যাম্পাসের গেটের বাইরে অন্য একটি হিন্দুত্ববাদী সংগঠনের বিক্ষোভের পর শিক্ষার্থীরা উপাচার্যের অপসারণের দাবিতে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান বিক্ষোভে বসেন। এই ঘটনায় ১৩ নভেম্বর পর্যন্ত স্থগিত রাখা হয়েছে পাঠদান। হোস্টেলে থাকা শিক্ষার্থীদের ২৪ ঘণ্টার মধ্যে ক্যাম্পাস ছাড়ার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। বন্ধ রয়েছে মেস পরিষেবাও। বৃহস্পতিবার নোটিস দিয়ে কলেজ বন্ধ রাখার সময়সীমা বাড়ানোর কথা জানিয়ে দেওয়া হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File