SRFTI | সাতসকালে SRFTI ক্যাম্পাসে ধুন্ধুমার, পড়ুয়াদের চ্যাংদোলা করে সরাল পুলিশ
Saturday, November 28 2026, 4:53 am

Key Highlightsসাতসকালে কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্সটিটিউটে (SRFTI) ধুন্ধুমার পরিস্থিতি। সামনে এল পুলিশের সঙ্গে ছাত্র-ছাত্রীদের সংঘর্ষের পরিস্থিতি।
শনিবারের সকালে সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্সটিটিউটে (SRFTI) ধুন্ধুমার পরিস্থিতি। এদিন সকাল ৬টা নাগাদ ক্যাম্পাসে প্রবেশ করে পুলিশ। অভিযোগ, বহিরাগতদের আন্দোলনের মঞ্চ ভাঙতে সাহায্য করে তারা। পড়ুয়াদের দাবি, মঞ্চ ভাঙতে বাধা দিলে পড়ুয়াদের উপর চড়াও হয় পুলিশ। ক্যাম্পাসে ঢুকতে গেলেই তাদের বাধা দেওয়া হয়। ছাত্র ও ছাত্রীদের রীতিমতো চ্যাংদোলা করে সরানোর চেষ্টা করে পুলিশ। এক ছাত্রী বলেন, “আমি ভিনরাজ্যের বাসিন্দা। আমার এখানে আর কোনও থাকার জায়গা নেই। পুলিশকে বলা সত্ত্বেও ক্যাম্পাসে ঢুকতে দিচ্ছে না।” সবমিলিয়ে ফের পরিস্থিতি উত্তপ্ত SRFTI-এ।
- Related topics -
- শহর কলকাতা
- ছাত্রছাত্রী
- ছাত্র সংঘর্ষ
- পুলিশ প্রশাসন
- পুলিশ
- রাজ্য পুলিশ


