SRFTI Clash | আরও উত্তপ্ত SRFTI, ক্ষিপ্ত জনতাকে সামলাতে পাঁচিল টপকে ক্যাম্পাসে ঢুকলো পুলিশ
Sunday, September 27 2026, 3:04 pm

Key Highlightsঅখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েত (এবিজিপি)-র একটি অনুষ্ঠানের আয়োজকদের সঙ্গে পড়ুয়াদের বচসার জেরে শুরু হওয়া অশান্তি সন্ধে পর্যন্ত থামেনি৷
সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্সটিটিউটের অডিটোরিয়ামে এবিজিপি'র একটি সাংগঠনিক অনুষ্ঠানকে কেন্দ্র করে তুমুল অশান্তি৷ অনুষ্ঠানের আয়োজকদের সঙ্গে পড়ুয়াদের বচসার জেরে শুরু হওয়া ঝামেলা সন্ধে পর্যন্ত থামেনি। সন্ধ্যায় এসআরএফটিআই ক্যাম্পাস চত্বরে ইটবৃষ্টি শুরু হয়। অশান্তি থামাতে এসআরএফটিআই-এর সামনে পৌঁছয় পুলিশের বিশাল বাহিনী। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু করে পড়ুয়ারা। গেট ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করে তারা। পরিস্থিতি হাতের বাইরে যেতেই পাঁচিল টপকে ক্যাম্পাসের ভিতরে ঢুকেছে পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে।
- Related topics -
- শহর কলকাতা
- কলকাতা পুলিশ
- পুলিশ প্রশাসন
- পুলিশ


