SRFTI Campus Statement | 'মঞ্চ খুলতে কোর্টের অর্ডার ছিল', SRFTI বিশৃঙ্খলায় বিবৃতি কতৃপক্ষের
Saturday, November 28 2026, 1:56 pm

Key Highlightsপুলিশের দাবি, বেআইনিভাবে মঞ্চ তৈরি করা হয়েছিল। মঞ্চ খুলতে কোর্টের অর্ডার ছিল।
শনিবার সকালে কলকাতার এসআরএফটিআই ক্যাম্পাসে পুলিশের সঙ্গে ছাত্র-ছাত্রীদের সংঘর্ষ ঘটে। পড়ুয়াদের অভিযোগ, এদিন পুলিশ ক্যাম্পাসে ঢুকে 'বহিরাগত'দের সহযোগিতায় আন্দোলনের মঞ্চ ভাঙতে যায়। পড়ুয়ারা বাধা দিতেই দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পুলিশের দাবি, বেআইনিভাবে ওই মঞ্চ তৈরি করা হয়েছিল। মঞ্চ খুলতে কোর্টের অর্ডার ছিল। ক্যাম্পাসে ১৬৩ ধারা জারি ছিল। এই পরিস্থিতিতে এসআরএফটিআই-এর তরফে একটি বিবৃতি জারি করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, “আলিপুর আদালতের জারি করা নির্দেশ মেনেই সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের (SRFTI) ক্যাম্পাসে গড়ে ওঠা বেআইনি নির্মাণ সরিয়ে দেওয়া হয়েছে। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, ২০২৩-এর ১৬৩(২) ধারায় দায়ের হওয়া মামলায় আদালত এই নির্দেশ দিয়েছিল। আদালতের নির্দেশ সম্পূর্ণভাবে মেনেই আইনসম্মত পদ্ধতিতে ওই মঞ্চ সরানো হয়েছে।”
- Related topics -
- শহর কলকাতা
- কলকাতা পুরসভা
- আদালত
- বিক্ষোভ
- পুলিশ প্রশাসন


