Sreebhumi Sporting Club | আরও বিপাকে সুজিত বসু, শ্রীভূমির থেকে উদ্ধার গঙ্গাসাগরের প্রসাদ-পিতলের হাঁড়ি-ফুটবল

Friday, June 12 2026, 4:18 pm
Sreebhumi Sporting Club | আরও বিপাকে সুজিত বসু, শ্রীভূমির থেকে উদ্ধার গঙ্গাসাগরের প্রসাদ-পিতলের হাঁড়ি-ফুটবল
highlightKey Highlights

মানুষকে ত্রাণ না দিয়ে, সেখানে প্রসাদ জমা করে রাখা হয়েছিল বলেই অভিযোগ বিজেপির। যদিও এই প্রসঙ্গে তৃণমূলের কারও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


পুরনিয়োগ দুর্নীতিতে নয়া মোড়। ধৃত প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর শ্রীভূমি স্পোর্টিং ক্লাব থেকে উদ্ধার হলো প্রচুর ত্রাণ সামগ্রী। স্থানীয়দের দাবি অনুযায়ী, ক্লাবের ঘর থেকে পাওয়া গিয়েছে গঙ্গাসাগরের প্রসাদ, ত্রাণের পিতলের হাঁড়ি, ফুটবল। অভিযোগ, বিধায়ক তহবিল এবং পুরনিগম থেকে অনুমোদিত টাকা দিয়ে ওই জিনিসপত্রগুলি কেনা হয়েছিল। সূত্রের খবর, প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির অফিসেও ত্রাণ সামগ্রী জমিয়ে রাখার অভিযোগ উঠেছে। উদ্ধার হয়েছে সরকারি প্রকল্পের শাড়ি, শিশুদের পোশাক-সহ একাধিক সামগ্রী।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File