Nisith Pramanik | 'খুলবে ফাইল', কলকাতায় মেসি-কান্ড নিয়ে বড় ঘোষণা নয়া ক্রীড়া মন্ত্রী নিশিথ প্রামাণিকের!

Tuesday, May 12 2026, 3:44 pm
Nisith Pramanik | 'খুলবে ফাইল', কলকাতায় মেসি-কান্ড নিয়ে বড় ঘোষণা নয়া ক্রীড়া মন্ত্রী নিশিথ প্রামাণিকের!
highlightKey Highlights

নয়া ক্রীড়া মন্ত্রী নিশিথ প্রামাণিক জানালেন এই ঘটনায় প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। খোলা হবে মেসিকাণ্ডের ফাইল।


১২ ডিসেম্বর ২০২৫ এ ‘GOAT ইন্ডিয়া ট্যুর’-এর অংশ হিসাবে ভারত সফরে এসেছিলেন লিওনেল মেসি। ফুটবল লেজেন্ট এসেছিলেন কলকাতাতেও। তবে দর্শকদের অভিযোগ, তাঁরা লক্ষ লক্ষ টাকা দিয়ে টিকিট কেটেও দেখতে পাননি মেসিকে। এই ঘটনায় নাম জড়ায় তৎকালীন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের। এবার নয়া ক্রীড়া মন্ত্রী নিশিথ প্রামাণিক জানালেন এই ঘটনায় প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। খোলা হবে মেসিকাণ্ডের ফাইল। নিশীথ প্রামাণিক বলেন, “মেসির ঘটনা প্রত্যেকর জন্যই দুঃখজনক। আমি ফাইল চেয়েছি, ফাইল দেখব। পরবর্তী সময়ে বোর্ড মিটিং হবে। দরকারে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে এর পরবর্তী সিদ্ধান্ত কী হবে জানাব।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File