Sports Allowance | অবসরপ্রাপ্ত ক্রীড়াবিদদের দেওয়া হবে মাসিক ভাতা, পুরস্কৃত করা হবে অলিম্পিয়ানদেরও! ক্রীড়াক্ষেত্রে একাধিক ঘোষণা মুখ্যমন্ত্রীর

Wednesday, August 19 2026, 5:34 pm
Sports Allowance | অবসরপ্রাপ্ত ক্রীড়াবিদদের দেওয়া হবে মাসিক ভাতা, পুরস্কৃত করা হবে অলিম্পিয়ানদেরও! ক্রীড়াক্ষেত্রে একাধিক ঘোষণা মুখ্যমন্ত্রীর
highlightKey Highlights

রাজ্যে খেলাধুলার প্রসার, ক্রীড়া পরিকাঠামো শক্তিশালী করা এবং ক্রীড়াবিদদের উৎসাহিত করতে একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগের কথা জানিয়েছে বর্তমান সরকার।


রাজ্যে খেলাধুলার উন্নতিতে একাধিক ঘোষণা বর্তমান সরকারের। এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘শ্যামা প্রসাদ মুখার্জি ক্রীড়া সহায়তা প্রকল্প’-এর আওতায় জাতীয় গেমস বা জাতীয় টুর্নামেন্টে অংশগ্রহণের ক্ষেত্রে দলগত প্রতিযোগিতার জন্য সর্বোচ্চ ১ কোটি টাকা পর্যন্ত আর্থিক সহায়তা মিলবে। জাতীয় চ্যাম্পিয়নশিপ আয়োজনের ক্ষেত্রেও সর্বোচ্চ ১ কোটি টাকা, রাজ্য গেমস আয়োজনের ক্ষেত্রে সর্বোচ্চ ৫০ লক্ষ টাকা পর্যন্ত সাহায্য মিলতে পারে। অলিম্পিক্সে সোনা জিতলে ১ কোটি টাকা, রুপো জিতলে ৭৫ লক্ষ এবং ব্রোঞ্জ জিতলে ৫০ লক্ষ টাকা পুরস্কারের ঘোষণা করা হয়েছে। যোগ্য অবসরপ্রাপ্ত ক্রীড়াবিদদের সম্মান জানাতে ‘মুখ্যমন্ত্রী কৃতি ক্রীড়াবিদ সম্মান যোজনা’ চালুর পরিকল্পনা রয়েছে। যোগ্য অবসরপ্রাপ্ত ক্রীড়াবিদদের প্রতি মাসে ১০ হাজার টাকা করে ভাতা দেওয়ার কথা বলা হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File