Delhi Flight | চলছে না AC! ফ্লাইটে চড়তে অস্বীকার যাত্রীদের, উড়লোই না দিল্লি-পুনে SpiceJet ফ্লাইট

Wednesday, August 12 2026, 2:54 pm
Delhi Flight | চলছে না AC! ফ্লাইটে চড়তে অস্বীকার যাত্রীদের, উড়লোই না দিল্লি-পুনে SpiceJet ফ্লাইট
highlightKey Highlights

কেবিনের এয়ার কন্ডিশনিং ব্যবস্থা ঠিকমতো কাজ না করায় ব্যাপক অস্বস্তিকর অবস্থায় পড়েন যাত্রীরা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে ১০০-রও বেশি যাত্রী ওই বিমানে যেতে অস্বীকার করেন।


চলছে না কেবিনের এয়ার কন্ডিশনিং। গরমে দমবন্ধ করা পরিস্থিতির জেরে ফ্লাইটে চড়তে অস্বীকার প্রায় ১০০ যাত্রীর। যাত্রী ক্ষোভের জেরে শেষ পর্যন্ত বাতিল হলো দিল্লি-পুনে SpiceJet-এর SG-105 ফ্লাইট। সূত্রের খবর, মঙ্গলবার, ১১ অগস্ট রাতে দিল্লি থেকে পুনের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল স্পাইস জেট-এর বিমানটির। এয়ার কন্ডিশনিং ব্যবস্থা ঠিকমতো কাজ না করায় বিমানে ওঠার পর থেকেই কেবিনের তাপমাত্রা নিয়ে অভিযোগ করতে শুরু করেন যাত্রীরা। প্রচণ্ড গরমের জেরে নিঃশ্বাস নিতেও সমস্যা হচ্ছিল। ১০০-রও বেশি যাত্রী ওই বিমানে যেতে অস্বীকার করেন। শেষ পর্যন্ত বিমানটি বে-তে ফিরিয়ে আনা হয়। সমস্যা না মেটায় শেষ পর্যন্ত যাত্রা বাতিল করে বুধবার ভোরে তাঁদের জন্য একটি বিকল্প উড়ানের ব্যবস্থা করা হয়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File