Special Train | ছটপুজো ও উৎসবের মরশুমে ভিড় সামাল দিতে স্পেশাল ট্রেনের ঘোষণা পূর্ব রেলের!

Key Highlightsশিয়ালদহ-জয়নগর রুটে একটি আনরিজার্ভড স্পেশাল ট্রেন চালানো হবে। কলকাতা-নিউ কোচবিহার এবং হাওড়া-আনন্দ বিহার টার্মিনাল রুটেও বিশেষ ট্রেন চালানোর ঘোষণা করা হয়েছে।
ছটপুজো ও উৎসবের মরশুমে একাধিক স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল। বাড়তি ভিড় সামাল দিতে শিয়ালদহ ও জয়নগরের মধ্যে চলবে একটি আনরিজার্ভড স্পেশাল ট্রেন। ০৩১৪৫ শিয়ালদহ-জয়নগর স্পেশাল ১৩ নভেম্বর ২০২৬ বিকেল ৫টায় শিয়ালদহ থেকে ছাড়বে। পরের দিন অর্থাৎ ১৪ নভেম্বর সকাল ৮টা ৩০ মিনিটে জয়নগরে পৌঁছবে ট্রেনটি। ফেরার পথে ০৩১৪৬ জয়নগর-শিয়ালদহ স্পেশাল ১৪ নভেম্বর সকাল ১০টায় জয়নগর থেকে ছেড়ে ১৫ নভেম্বর রাত ১টা ৩০ মিনিটে শিয়ালদহে পৌঁছবে। উত্তরবঙ্গগামী যাত্রীদের সুবিধার জন্য ০৩১২৫ কলকাতা-নিউ কোচবিহার স্পেশাল প্রতি শনিবার ৭ নভেম্বর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত কলকাতা থেকে রাত ১১টা ৪০ মিনিটে ছাড়বে। পরের দিন বিকেল ৩টা ৩০ মিনিটে নিউ কোচবিহারে পৌঁছবে ট্রেনটি। অন্যদিকে, ০৩১২৬ নিউ কোচবিহার-কলকাতা স্পেশাল প্রতি রবিবার ৮ নভেম্বর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত নিউ কোচবিহার থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ছাড়বে। পরের দিন সকাল ৮টা ১০ মিনিটে কলকাতায় পৌঁছবে। ০৩০০৯ হাওড়া-আনন্দ বিহার টার্মিনাল স্পেশাল প্রতি সোমবার ৯ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত হাওড়া থেকে রাত ১১টা ৫৫ মিনিটে ছাড়বে। ফেরার পথে ০৩০১০ আনন্দ বিহার টার্মিনাল-হাওড়া স্পেশাল প্রতি বুধবার ১১ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত আনন্দ বিহার টার্মিনাল থেকে ভোর ৫টা ১৫ মিনিটে ছাড়বে। ০৩০৩৯/০৩০৪০ হাওড়া-বেতিয়া-হাওড়া স্পেশাল ট্রেনের যাত্রীদের সুবিধার্থে আরও পাঁচটি স্টেশনে স্টপেজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রেল।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- ট্রেন
- লোকাল ট্রেন
- দূরপাল্লার ট্রেন
- ২০০ লোকাল ট্রেন
- স্থানীয় ট্রেন পরিষেবা
- বুলেট ট্রেন
- পুজো স্পেশাল রেল
- হাওড়া
- হাওড়া স্টেশন


