Special Train Service | শ্রাবণী মেলা উপলক্ষে ২১ জোড়া স্পেশ্যাল ট্রেনে ঘোষণা রেলের! যাত্রীসুরক্ষায় সিসিটিভিতে মুড়ছে স্টেশন

Saturday, August 1 2026, 5:01 pm
Special Train Service | শ্রাবণী মেলা উপলক্ষে ২১ জোড়া স্পেশ্যাল ট্রেনে ঘোষণা রেলের! যাত্রীসুরক্ষায় সিসিটিভিতে মুড়ছে স্টেশন
highlightKey Highlights

পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, শ্রাবণী মেলা উপলক্ষে জসিডি, দেওঘর, বৈদ্যনাথ ধাম ও বাসুকিনাথ স্টেশনগুলিতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।


চলতি বছরে শ্রাবণী মেলা উপলক্ষে ২১ জোড়া স্পেশাল ট্রেন চালানোর ঘোষণা করেছে পূর্ব রেল। এই বিশেষ ট্রেনগুলি গোরক্ষপুর, রক্সৌল, জয়নগর, দানাপুর, পটনা, বারাণসী, জামালপুর, গোড্ডা এবং সাহেবগঞ্জ-সহ একাধিক গুরুত্বপূর্ণ স্টেশনের সঙ্গে সংযোগ বজায় রাখবে। যাত্রীদের নিরাপত্তা ও সুবিধার জন্য স্টেশনগুলোতে সিসিটিভি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অতিরিক্ত পরিষেবার ব্যবস্থা করা হচ্ছে। জসিডি স্টেশনে হোল্ডিং এলাকার ধারণক্ষমতা প্রায় ৮৯ শতাংশ বাড়িয়ে একসঙ্গে ১২,৫০০ জন যাত্রী রাখার ব্যবস্থা করা হয়েছে। সেখানে অ্যাম্বুলেন্স, প্রাথমিক চিকিৎসা কেন্দ্র, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) চালিত অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা, ২৪ ঘণ্টার ওয়ার রুম এবং অতিরিক্ত বায়ো-টয়লেটেরও ব্যবস্থা করা হয়েছে। নিরাপদ যাত্রা নিশ্চিত করতে যাত্রীদের বৈধ টিকিট নিয়ে চলাফেরার আহ্বান জানানো হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File