Special Metro | গোবর্ধন পুজোর জন্যে বিশেষ পরিষেবা দেবে কলকাতা মেট্রো, যাত্রী স্বাচ্ছন্দ্য বজায় রাখতে চলবে পাতালরেল

Sunday, November 8 2026, 6:14 pm
Special Metro | গোবর্ধন পুজোর জন্যে বিশেষ পরিষেবা দেবে কলকাতা মেট্রো, যাত্রী স্বাচ্ছন্দ্য বজায় রাখতে চলবে পাতালরেল
highlightKey Highlights

তিনটি গুরুত্বপূর্ণ করিডর মিলিয়ে মোট ৫৫৬টি মেট্রো পরিষেবা পাওয়া যাবে সোমবার। মেট্রো রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, গোবর্ধন পুজোর দিন ব্লু লাইনে মোট ২৫২টি মেট্রো চালানো হবে।


৯ নভেম্বর গোবর্ধন পুজোর দিনে কলকাতা মেট্রো সূচিতে বদল। যাত্রী সুবিধার কথা মাথায় রেখে ব্লু, গ্রিন এবং ইয়েলো লাইনে বিশেষ পরিষেবা চালানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। মেট্রো রেলের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, সোমবার ব্লু লাইনে মোট ২৫২টি মেট্রো চালানো হবে। এর মধ্যে আপ লাইনে ১২৬টি এবং ডাউন লাইনে ১২৬টি পরিষেবা থাকবে। গ্রিন লাইনে মোট ২১২টি মেট্রো চলবে। হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ আপ ও ডাউন, দুই দিকেই ১০৬টি করে ট্রেন চালানো হবে। ইয়েলো লাইনে মোট ৯২টি পরিষেবা দেওয়া হবে। এর মধ্যে আপ লাইনে ৪৬টি এবং ডাউন লাইনে ৪৬টি মেট্রো চলবে। যদিও সোমবার পার্পল লাইন এবং অরেঞ্জ লাইনে কোনও পরিবর্তন করা হচ্ছে না।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File