Special Summary Revision | স্পেশাল সামারি রিভিশন, SIR-এ বাদ পড়া ভোটারদের জন্য বড় ঘোষণা নির্বাচন কমিশনের

Thursday, October 15 2026, 5:10 pm
Special Summary Revision | স্পেশাল সামারি রিভিশন, SIR-এ বাদ পড়া ভোটারদের জন্য বড় ঘোষণা নির্বাচন কমিশনের
highlightKey Highlights

শুরু হচ্ছে স্পেশাল সামারি রিভিশন। নতুন এই সমীক্ষার মূল উদ্দেশ্য, নতুন ভোটারদের নাম তালিকাভুক্ত করা।


আজ, বৃহস্পতিবার ১৭টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য স্পেশাল সামারি রিভিশন (Special Summery Revision) বা এসএসআর (SSR)-র নির্দেশ দিলো নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ, উত্তর প্রদেশ, পঞ্জাব, বিহার ও তামিলনাড়ুতে স্পেশাল সামারি রিভিশন করা হবে। বৃহস্পতিবার কমিশনের তরফে জানানো হয়, নতুন ভোটারদের নাম তালিকাভুক্ত করা এবং বাদ পড়া ভোটারদের এই প্রক্রিয়ার অন্তর্ভুক্ত করাই হলো এই প্রক্রিয়ার মূল উদ্দেশ্য। ১ জানুয়ারি ২০২৭ পর্যন্ত যাঁরা ভোটার তালিকায় নাম তোলার যোগ্য, তাঁরা এই রিভিশনের মাধ্যমে ভোটাধিকার পেতে পারেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File