Special Bus Service | লাগাতার ধস, ক্যান্সেল একের পর এক ট্রেন, কলকাতা-শিলিগুড়ি রুটে অতিরিক্ত বাস পরিষেবা চালু রাজ্যের

Friday, September 4 2026, 5:41 pm
Special Bus Service | লাগাতার ধস, ক্যান্সেল একের পর এক ট্রেন, কলকাতা-শিলিগুড়ি রুটে অতিরিক্ত বাস পরিষেবা চালু রাজ্যের
highlightKey Highlights

যাত্রীদের যাতায়াতের সুবিধার জন্য এবং গণপরিবহণ পরিষেবা স্বাভাবিক রাখতে শিলিগুড়ির তেনজিং নোরগে বাস টার্মিনাস থেকে অতিরিক্ত বাস পরিষেবা চালু করা হবে।


ফের ধস নেমেছে ফারাক্কা ট্রেন লাইনে। বাতিল একাধিক ট্রেন। ভোগান্তি পর্যটকদের। এবার উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গকে জুড়তে উত্তরবঙ্গের বিভিন্ন রুটে বাড়ানো হল বাসের সংখ্যা।  আজ সন্ধ্যা ৭টায় শিলিগুড়ির তেনজিং নোরগে বাস টার্মিনাস থেকে কলকাতা-শিলিগুড়ি রুটে এই অতিরিক্ত বাস পরিষেবা চালু হয়েছে। উত্তরবঙ্গগামী যাত্রীদের অতিরিক্ত যাতায়াতের জন্য কলকাতার নিউ এসপ্ল্যানেড বাস টার্মিনাস থেকে শিলিগুড়ির এনজেপি বাস টার্মিনাস পর্যন্ত বিশেষ বাস পরিষেবা চালানোর ঘোষণা করা হয়েছে। দুর্গাপুর–বালুরঘাট রুটেও ২টি অতিরিক্ত বাস চালু করা হয়েছে। জোরকদমে চলছে রেললাইন সারাইয়ের কাজ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File