FIFA WC 2026 Final | বিশ্বজয়ী স্পেন! ফিফা বিশ্বকাপ ২০২৬-এর মুকুট উঠলো লা রোজার মাথায়!

Key Highlights১০৫ মিনিট ধরে যে গোলের খোঁজে ছিল স্পেন, সেই গোলই তাদের এগিয়ে দেয় বিশ্বকাপ জয়ের দোরগোড়ায়।
১-০ গোলে ফিফা বিশ্বকাপ ২০২৬ জিতলো স্পেন। আর্জেন্তিনার বিরুদ্ধে স্পেনের ম্যাচে নির্ধারিত ৯০ মিনিটেও আসেনি রেজাল্ট। খেলার ফল ০-০। ২০২২ বিশ্বকাপ ফাইনালের স্মৃতি ফিরিয়ে স্পেন ও আর্জেন্তিনার মহারণ গড়াল অতিরিক্ত সময়ে। দীর্ঘক্ষণ ধরে ম্যাচের নিয়ন্ত্রণ ও সুযোগ তৈরিতে স্পেন এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত গোলশূন্যই রয়ে গেল স্কোরলাইন। প্রথমার্ধে গোল না হলেও ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই ছিল স্পেনের হাতে। অন্যদিকে স্পেনের আক্রমণের মূল ভরসা ছিলেন লামিনে ইয়ামাল। ম্যাচের ৯৬ মিনিটে বক্সের ভিতরে তৈরি হওয়া জটলার মধ্যে বল পেয়ে সহজেই গোল করেন নিকো উইলিয়ামস। কিন্তু স্পেনের উল্লাস বেশিক্ষণ স্থায়ী হয়নি। গোলের আগেই মিকেল মেরিনোর একটি ফাউলের জন্য বাঁশি বাজিয়ে দেন রেফারি। সঠিক সময়ে সঠিক জায়গায় উপস্থিত থেকে স্পেনের আক্রমণটি গোলের মুখে পৌঁছে দেন ফেরান তোরেস। ১০৫ মিনিট ধরে যে গোলের খোঁজে ছিল স্পেন, সেই গোলই তাদের এগিয়ে দেয় বিশ্বকাপ জয়ের দোরগোড়ায়।
- Related topics -
- খেলাধুলা
- ফুটবল
- ফিফা
- ফিফা বিশ্বকাপ
- স্পেন
- আর্জেন্টিনা


