Spain Wolf Boy | নেকড়ে পরিবারের সদস্য হিসেবে কাটিয়েছিলেন ১২ বছর! প্রয়াত স্পেনের ‘মোগলি’ মার্কোস!

Saturday, August 22 2026, 5:23 pm
Spain Wolf Boy | নেকড়ে পরিবারের সদস্য হিসেবে কাটিয়েছিলেন ১২ বছর! প্রয়াত স্পেনের ‘মোগলি’ মার্কোস!
highlightKey Highlights

৮০ বছর বয়সে প্রয়াত হলেন স্পেনের সেই ‘নেকড়ে মানব’। গ্যালিসিয়ার ছোট্ট গ্রাম রান্তেতে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন মার্কোস।


এ যেন রূপকথার গল্প। দুর্গম পাহাড়ে নেকড়েদের মধ্যে বড়ো হয়েছিলেন ছোট্ট মার্কোস। ৮০ বছর বয়সে প্রয়াত হলেন স্পেনের সেই ‘নেকড়ে মানব’। গ্যালিসিয়ার ছোট্ট গ্রাম রান্তেতে নিজের বাড়িতেই শেষ নিঃস্বাস ত্যাগ করলেন তিনি। ১৯৪৬ সালে স্পেনে জন্মেছিলেন মার্কোস। মাত্র ৭ বছর বয়সে মার্কোসের বাবা তাঁকে এক বৃদ্ধ মেষ পালকের কাছে বিক্রি করেন। এই বৃদ্ধের হাত ধরেই জঙ্গল এবং পশুপালনের পাঠ নেন তিনি। অল্প দিনের মধ্যে মারা যান মেষপালক। তারপর থেকেই নেকড়েদের সাথে থাকতে শুরু করেন তিনি। তার কথায়, “আমি জঙ্গলে বসে কাঁদছিলাম। সেই সময় নেকড়ে শাবকগুলি লাফিয়ে আমার কাছে এল। তারপর আমাকে তাদের গুহার পথ দেখাল। টাকা কী জিনিস জানতাম না, কিন্তু খাবারের অভাব হয়নি কখনও। মাছ খেতে ইচ্ছে হলে নদীতে নেমে ধরতাম। হরিণ খেতে ইচ্ছে হলে আমার ‘বাবা-মা’ নেকড়েদের ডাকতাম।” মার্কোসের ১৯ বছর বয়সে তাঁকে উদ্ধার করেন স্পেনের এক সিভিল গার্ড।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File