Spain vs Belgium | ইতিহাসের পুনরাবৃত্তি, সুপার সাব ম্যাজিকে বেলজিয়ামকে হারিয়ে সেমিতে স্পেন
Saturday, July 11 2026, 5:07 am

Key Highlightsবেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে ১৬ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে তুললেন লা রোজাদের।
৪০ বছর আগে বিশ্বকাপে শেষ আটের যুদ্ধে বেলজিয়ামের কাছে পরাস্ত হয়েছিল স্পেন। এবার বদলা নিলেন মিকেল মেরিনোরা। বেলজিয়ামকে ২:১ গোলে হারিয়ে ১৬ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে উঠলো স্পেন। ম্যাচের ৩০ মিনিটে ফাবিয়ান রুইজের গোল, তবে বল সাজিয়ে দেওয়ায় ইয়ামালের ভূমিকা অনস্বীকার্য। ম্যাচের ৪১ মিনিটে কেভিন ডি’ব্রুইনের অনবদ্য পাস, বেলজিয়ামের হয়ে গোল শোধ করলেন চার্লস ডি’কেটেলেয়ার। ৮৪ মিনিটে দানি ওলমোর বদলি হিসেবে মাঠে নামেন মিকেল মেরিনো। ম্যাচের ৮৮ মিনিটে গোলকিপারের মাথার ওপর দিয়ে বল জালে জড়িয়ে দেন মেরিনো। এই গোলেই ২:১ ব্যবধানে এগিয়ে যায় স্পেন। সেমিফাইনালে আগামী ১৪ জুলাই ফ্রান্সের মুখোমুখি হবে লুইস দে লা ফুয়েন্তের দল।


