South Point school | একই সহপাঠীকে বারবার ‘টার্গেট’, সাউথ পয়েন্টে ছুরিকাণ্ডের তদন্তে চোখ কপালে পুলিশের

Friday, October 2 2026, 3:21 am
South Point school | একই সহপাঠীকে বারবার ‘টার্গেট’, সাউথ পয়েন্টে ছুরিকাণ্ডের তদন্তে চোখ কপালে পুলিশের
highlightKey Highlights

আগের দিন, অর্থাৎ মঙ্গলবারও সহপাঠীর উপর হামলা চালিয়েছিল অভিযুক্ত ছাত্র। একই সহপাঠীর গলা টিপে তার উপর হামলার চেষ্টা করে।


বুধবার দুপুরে সহপাঠীকে ছুরি দিয়ে কোপানোর ঘটনায় চাঞ্চল্য ছড়ায় দক্ষিণ কলকাতার গড়িয়াহাটের একটি নামী স্কুলে। ঘটনার তদন্তে নেমে বিস্ফোরক তথ্য আবিষ্কার করলো পুলিশ। আহত ছাত্র অটিস্টিক। সে একা থাকা পছন্দ করত। বচসার আগের দিন অর্থাৎ মঙ্গলবারও বই ছেঁড়ার বিষয়টি নিয়ে ওই ছাত্রের উপর হামলা চালিয়েছিল অভিযুক্ত ছাত্র। সহপাঠীর গলা টিপে দেওয়ার চেষ্টা করেছিল সে। শিক্ষকদের মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তিন মাস আগে গোলমালের জেরে ধারালো কোনও বস্তু দিয়ে অভিযুক্ত ছাত্রটি ওই একই সহপাঠীর উপর হামলা চালিয়েছিল। তখন কোনোপক্ষই স্কুলে অভিযোগ না জানানোয় ব্যাপারটা মিটে যায়। কেন বারবার একই ঘটনা ঘটছে তা জানতে তদন্তে পুলিশ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File