Dakshineswar to Belur Ropeway | দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠে এবার রোপওয়ে! নীতিনের সঙ্গে বৈঠক করে ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

Thursday, November 26 2026, 5:32 pm
Dakshineswar to Belur Ropeway | দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠে এবার রোপওয়ে! নীতিনের সঙ্গে বৈঠক করে ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর
highlightKey Highlights

এ বার দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠ পর্যন্ত রোপওয়ে তৈরির পরিকল্পনা গ্রহণ করল রাজ্য।


এতদিন বেলুড় থেকে দক্ষিণেশ্বর বা দক্ষিণেশ্বর থেকে বেলুড়ে যেতে গেলে প্রধান মাধ্যম ছিল সড়কপথ ও জলপথ। রাজ্য সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দক্ষিণেশ্বর ও বেলুড় মঠের মধ্যে রোপওয়ে পরিষেবা চালু হতে যাচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়কড়ীর বৈঠকে এই মেগা প্রকল্পের আলোচনা হয়েছে। গঙ্গার উপর দিয়ে রোপওয়ে চালু হলে দুই গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান ও পর্যটনের মধ্যে যোগাযোগ সহজ হবে। বিশেষ করে পুজো ও উৎসবের সময় সহজেই দর্শন করতে পারবেন পুণ্যার্থীরা। সূত্রের খবর, ইতিমধ্যে প্রকল্পের ম্যাপ এবং ডিটেলড প্রজেক্ট রিপোর্ট তৈরি হয়েছে। এছাড়া কার্শিয়াং-দার্জিলিং রোপওয়ে নিয়ে পরিকল্পনার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File