South 24 Parganas-SIR | চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’, আতঙ্কে আত্মঘাতী মগরাহাটের যুবক

Wednesday, March 4 2026, 7:01 am
South 24 Parganas-SIR | চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’, আতঙ্কে আত্মঘাতী মগরাহাটের যুবক
highlightKey Highlights

উস্তি থানার পুলিশ রাত আটটা নাগাদ বাড়ি থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় দিয়ে উদ্ধার করে।


চূড়ান্ত ভোটার তালিকায় নাম বিচারাধীন। অভিযোগ, সেই আতঙ্কে আত্মঘাতী হয়েছেন মগরাহাট পশ্চিম বিধানসভার ঘোলা নয়াপাড়ার বাসিন্দা রফিক আলি গাজি (৪৪)। পরিবারের দাবি, ২৮ তারিখ যে তালিকা বের হয় তাতে রফিক আলির নাম বিচারাধীনের তালিকায় ছিল। তাতে মনমরা হয়ে যান তিনি। দোলের সন্ধ্যায় পরিবারের সদস্যরা বাড়ি ফিরে এসে রফিককে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে ঝুলতে দেখেন। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। এঘটনায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন মৃতের স্ত্রী।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File