Sourav Ganguly | কমল সৌরভ গঙ্গোপাধ্যায়ের নিরাপত্তা, ‘Z ক্যাটাগরি’ থেকে নিরাপত্তা কমানো হলো ‘Y ক্যাটাগরি’তে!
Wednesday, June 3 2026, 9:25 am

Key Highlightsনিরাপত্তা কমল ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক তথা সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের।
বঙ্গে পালাবদলের পর অনেক রাজনৈতিক নেতা-সাংসদের নিরাপত্তায় কোপ পড়েছে। এবার নিরাপত্তা কমল ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক তথা সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের। এতদিন তিনি ‘জেড ক্যাটাগরি’র নিরাপত্তা পেতেন। এবার সেটা দু’ধাপ কমিয়ে আনা হয়েছে ‘ওয়াই ক্যাটাগরি’তে। সাধারণত ‘ওয়াই ক্যাটাগরি’তে নিরাপত্তার দায়িত্বে ৩ থেকে ৪ জন থাকেন। তার মধ্যে দু’জন সশস্ত্র নিরাপত্তারক্ষী থাকেন। অন্যদিকে, ‘জেড ক্যাটাগরি’তে সুরক্ষার দায়িত্বে অন্তত ৩৫ জন থাকেন। তার মধ্যে থাকেন রাজ্য পুলিশের কমান্ডো। এছাড়া রাজ্য সরকারের ‘জেড ক্যাটাগরি’তে পাইলট কারও থাকে। সৌরভের নিরাপত্তার দায়িত্বে ৮ থেকে ১০ জন পুলিশকর্মী ছিলেন। এর আগে ২০২৩-র মাঝামাঝি পর্যন্ত ‘ওয়াই ক্যাটাগরি’র নিরাপত্তা পেতেন দেশের প্রাক্তন ক্রিকেটার।
- Related topics -
- খেলাধুলা
- ক্রিকেটার
- সৌরভ গাঙ্গুলি
- জেড ক্যাটাগরি নিরাপত্তা
- নিরাপত্তা
- রাজ্য সরকার
- শহর কলকাতা


