Sourav Ganguly | কোর্টে জিতলেন সৌরভ গাঙ্গুলী, ‘দুসরা’ নির্মাতাদের বড় নির্দেশ আদালতের

Friday, November 6 2026, 2:10 pm
Sourav Ganguly | কোর্টে জিতলেন সৌরভ গাঙ্গুলী, ‘দুসরা’ নির্মাতাদের বড় নির্দেশ আদালতের
highlightKey Highlights

লর্ডসের ব্যালকনিতে সৌরভের জার্সি ওড়ানোর দৃশ্য সিনেমায় দেখানো মামলায় এ বার নির্মাতাদের নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট।


২০০২ সালের ১৩ জুলাই ন্যাটওয়েস্ট ট্রফির ফাইনাল জয়ের সেলিব্রেশন করতে লর্ডসে জার্সি উড়িয়েছিলেন সৌরভ গাঙ্গুলী। সেই দৃশ্য সৌরভের অনুমতি ছাড়া ব্যবহার করার অভিযোগ উঠলো। সূত্রের খবর, সম্প্রতি সৌরভ গঙ্গোপাধ্যায় এবং তাঁর অনুমোদিত বায়োপিকের প্রযোজনা সংস্থা ‘লভ ফিল্মস এলএলপি’ যৌথভাবে একটি মামলা দায়ের করে। তাঁদের অভিযোগ, রমেশ দেও প্রোডাকশন্স প্রাইভেট লিমিটেড প্রযোজিত ‘দুসরা’ ছবিতে কোনও অনুমতি ছাড়াই সৌরভের চেহারা, নাম, অধিনায়কত্ব এবং বিশেষ করে লর্ডসের ব্যালকনিতে তাঁর বিখ্যাত জামা খোলার ঘটনাকে বাণিজ্যিক ফায়দা তোলার জন্য ব্যবহার করা হয়েছে। শুক্রবার বিচারপতি তেজস কারিয়ার এজলাসে এই হাই-ভোল্টেজ মামলার রায় ঘোষণা হয়েছে। রায়ে বলা হয়েছে, নির্মাতাদের আগামী দুই দিনের মধ্যে ছবির শুরু এবং শেষে হিন্দি ও ইংরেজি—দুই ভাষায় বড় ও স্পষ্ট ডিসক্লেমার দিতে হবে যে সৌরভ গঙ্গোপাধ্যায় এই কাজের সঙ্গে যুক্ত নন। পাশাপাশি প্রযোজনা সংস্থাকে আগামী দুই সপ্তাহের মধ্যে দিল্লি হাইকোর্টের রেজিস্ট্রারের কাছে ২ কোটি টাকার নিঃশর্ত ব্যাঙ্ক গ্যারান্টি জমা রাখতে হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File