Sourav Ganguly | সৌরভের মুকুটে নয়া পালক, ICC-র ‘হল অফ ফেম’-এ জায়গা পেতে চলেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক!
Wednesday, July 8 2026, 3:44 pm

Key HighlightsICC-র ‘হল অফ ফেম’-এ (ICC Hall of Fame) জায়গা পেতে চলেছেন সৌরভ।
আজ, ৮ জুলাই ৫৪ বছর বয়সে পা দিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। আর এই বিশেষ দিনে 'দাদা'র মুকুটে জুড়লো নয়া পালক। ICC-র ‘হল অফ ফেম’-এ (ICC Hall of Fame) জায়গা পেতে চলেছেন সৌরভ। আগামী ১১ জুলাই বার্ষিক সম্মেলনের শেষে এই নিয়ে ICC-র পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা করা হবে বলে জানা গিয়েছে। ভারতে পুরুষ ক্রিকেটারদের মধ্যে দশম হিসেবে এই সম্মান পেতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ভারতের পুরুষ ক্রিকেটারদের মধ্যে আগে এই সম্মান পেয়েছেন মহেন্দ্র সিং ধোনি, বীরেন্দ্র সেওয়াগ, বিনু মানকড়, সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, অনিল কুম্বলে, কপিল দেব, সুনীল গাভাসকর, বিষেন সিং বেদি। দশম ক্রিকেটার হিসেবে সেই তালিকায় নাম জুড়তে চলেছে সৌরভের। এ ছাড়া প্রাক্তন ভারতীয় মহিলা অধিনায়ক ডায়ানা এডুলজিও এই সম্মান পেয়েছেন।


