Sourav Ganguly | সৌরভ গঙ্গোপাধ্যায় ও ডোনা গঙ্গোপাধ্যায়কে ‘খুনের হুমকি’! পুলিশের দ্বারস্থ প্রাক্তন ভারত অধিনায়ক!

Monday, August 10 2026, 4:42 pm
Sourav Ganguly | সৌরভ গঙ্গোপাধ্যায় ও ডোনা গঙ্গোপাধ্যায়কে ‘খুনের হুমকি’! পুলিশের দ্বারস্থ প্রাক্তন ভারত অধিনায়ক!
highlightKey Highlights

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে ‘খুনের হুমকি’!


ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে ‘খুনের হুমকি’! বেশ কয়েকমাস ধরেই সৌরভ ও তাঁর স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় ‘হুমকি’ চিঠি পাচ্ছিলেন বলে অভিযোগ। ঠাকুরপুকুর থানার দ্বারস্থ হয়েছেন সৌরভ। সূত্রের খবর, সোমবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের পার্সোনাল সেক্রেটারি তানিয়া ভট্টাচার্য ঠাকুরপুকুর থানায় অভিযোগ দায়ের করেছেন। তিনি জানান, সৌরভ, তাঁর পরিবার ও স্টাফদের হুমকি দেওয়া হয়েছে। অভিযোগপত্রে লিখেছেন, “গত কয়েকমাস ধরে অজ্ঞাতপরিচয় ব্যক্তির কাছ থেকে আমরা চিঠি পাচ্ছি। চিঠিতে সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে আপত্তিকর মন্তব্য করা হয়েছে। প্রথমে আমরা সেইসব চিঠিকে বিশেষ গুরুত্ব দিইনি। কিন্তু, আজ আমরা দুটি চিঠি পেয়েছি। একটি সৌরভ গঙ্গোপাধ্যায়কে উদ্দেশ্য করে লেখা। অন্যটি তাঁর স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের উদ্দেশে লেখা। চিঠির প্রেরক শুধু সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে আপত্তিকর মন্তব্য করেই থামেনি। সৌরভ, তাঁর পরিবার এবং তাঁর সঙ্গে যাঁরা কাজ করেন, তাঁদের নিরাপত্তা নিয়েও হুমকি দিয়েছেন। যেভাবে হুমকি দেওয়া হয়েছে, তাতে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। এখন এই চিঠি শুধু ঘৃণায় আটকে নেই, নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে।” পুলিশ অভিযোগ গ্রহণ করেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File