Sonu Sood Nepal flood help | নেপালের বিপর্যয়ে উদ্ধারকাজে যাবেন অভিনেতা সোনু সুদ! ‘খাবার নিয়ে আসছি!’- কী প্রমিস করলেন তিনি?
Thursday, August 27 2026, 5:12 pm

Key Highlightsত্রাণ ও পুনর্গঠনের প্রতিশ্রুতির কথা জানিয়ে তিনি স্পষ্ট বলেন, আশ্রয় ও খাদ্যের অভাব মেটাতে তিনি প্রস্তুত এবং ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে সবরকমভাবে দাঁড়াবেন।
ভয়াবহ হড়পা বানের কবলে পড়ে বিপর্যস্ত নেপাল। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, বৃহস্পতিবার বিকাল অবধি মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫৯ জন। এবার নেপালের বন্যা দুর্গতদের উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করার পাশাপাশি দুর্গত মানুষের পাশে থাকার বার্তা দিয়েছেন একাধিক বলিউড তারকা। সাহায্যের হাত বাড়িয়েছেন অভিনেতা সোনু সুদ। ত্রাণ ও পুনর্গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এদিন তিনি জানিয়েছেন, আশ্রয় ও খাদ্যের অভাব মেটাতে তিনি প্রস্তুত এবং ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে সবরকমভাবে দাঁড়াবেন। শুধু সোনু নন, পাশে দাঁড়িয়েছেন সঞ্জয় দত্ত, মণীশা কৈরালা, কঙ্গনা রানাওয়াত, অনুপম খেরও।


