Sonam Wangchuk | 'দায়িত্বজ্ঞানহীনতা'- মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ নিয়ে রাহুল গান্ধীকে কড়া সমালোচনা ওয়াংচুকের স্ত্রীর
Thursday, July 23 2026, 3:27 pm

Key Highlightsপ্রধানমন্ত্রীর বাসভবনের সামনে কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচি নিয়ে কড়া সমালোচনা করলেন সোনম ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি অ্যাংমো।
প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচির কড়া সমালোচনা সোনম ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি অ্যাংমোর। ইন্ডিয়া টুডেকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বললেন, ‘প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরে আন্দোলন করাটা দায়িত্বজ্ঞানহীনতা। মানুষকে আর বোকা বানানো যাবে না। যাঁরা অবিবেচক এবং দায়িত্বজ্ঞানহীন তাঁদের পড়ুয়ারা ছুড়ে ফেলে দেবে।’ তাঁর দাবি, প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ দেখানোর পরিবর্তে রাহুল গান্ধীদের যন্তর মন্তরে আন্দোলনরত পড়ুয়াদের পাশে থাকা উচিত ছিল। তিনি বলেন, ‘তাঁদের কাছে সরকার বা বিরোধী কেউই আলাদা নয়। তাঁদের লক্ষ্য, সংসদ যেন শিক্ষার মতো মৌলিক বিষয়কে অগ্রাধিকার দেয়।’
- Related topics -
- দেশ
- নয়াদিল্লি
- দিল্লি চলো
- দিল্লি হাইকোর্ট
- দিল্লি পুলিশ
- দিল্লি সরকার
- রাহুল গান্ধী
- রাহুল গাঁধী
- সোনম ওয়াংচুক
- অনশন
- ছাত্র সংঘর্ষ


