Sonam Wangchuk | যন্তর মন্তরে অনশনে সোনম ওয়াংচুক, শারীরিক অবস্থার খোঁজখবর নিতে ফোন করলেন মমতা!
Tuesday, July 14 2026, 4:06 pm

Key Highlightsকেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে অনশনে বসেছেন লাদাখের সমাজকর্মী সোনম ওয়াংচুক।
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে অনশনে বসেছেন লাদাখের সমাজকর্মী সোনম ওয়াংচুক। তাঁর সঙ্গে রয়েছেন ককরোচ জনতা পার্টির সদস্যরাও। সোনমের অনশন ১৭ দিনে পড়েছে। ধীরে ধীরে দুর্বল হচ্ছে তাঁর শরীর। উঠছে অনশন প্রত্যাহারের দাবি। এর মধ্যেই মঙ্গলবার সোনমকে ফোন করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোনমের সঙ্গে মমতার ফোনালাপের কথা জানিয়ে X হ্যান্ডলে একটি পোস্ট করেছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। তিনি লিখেছেন, ‘সোনম স্যরের সঙ্গে ফোনে কথা বলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন তিনি।’ ককরোচ জনতা পার্টির আন্দোলনকে মমতা পূর্ণ সমর্থন জানিয়েছেন বলেও দাবি করেন অভিজিৎ।
- Related topics -
- দেশ
- ভারত
- নয়াদিল্লি
- মমতা ব্যানার্জী
- সোনম ওয়াংচুক
- অনশন


