Sobam Wangchuk | আজই অনশন প্রত্যাহার করতে পারেন সোনম ওয়াংচুক, তবে শর্ত দিলেন দুটি!

Key Highlightsইঞ্জিনিয়ার ও লাদাখের সমাজকর্মী সোনম ওয়াংচুকের অনশন নিয়ে তোলপাড় গোটা দেশ।
ইঞ্জিনিয়ার ও লাদাখের সমাজকর্মী সোনম ওয়াংচুকের অনশন নিয়ে তোলপাড় গোটা দেশ। এবার টানা তিন সপ্তাহ ধরে চলা অনশন প্রত্যাহারে রাজি হলেন সোনম। তবে তার জন্য দু’টি শর্ত দিয়েছেন তিনি। রবিবার এমনটাই জানিয়েছেন সোনমের স্ত্রী গীতাঞ্জলি আংমো। তিনি বলেন, ‘দু’টি শর্ত মানলেই সোমবার অনশন প্রত্যাহার করে নেবেন সোনম।’ সোমবার থেকে সংসদে বাদল অধিবেশন শুরু হচ্ছে। ওই দিনই অনশন প্রত্যাহার করতে পারেন সোনম। তবে তার জন্য দু’টি শর্তের কথা জানিয়েছেন গীতাঞ্জলি। প্রথমত, বাদল অধিবেশনে যদি নিট প্রশ্নফাঁস-সহ শিক্ষাক্ষেত্রের একাধিক বিষয়ে জবাবদিহি করতে রাজি হতে হবে কেন্দ্রীয় সরকারকে। দ্বিতীয়ত, রাজনৈতিক নেতারা যদি হাসপাতালে গিয়ে সোনম ওয়াংচুকের সঙ্গে দেখা করেন, তা হলে তিনি সোমবার অনশন প্রত্যাহার করে নেবেন। এখানে রাজনৈতিক নেতা বলতে সরকার পক্ষের দিকেই তিনি ইঙ্গিত করেছেন বলে অনুমান ওয়াকিবহাল মহলের একাংশের।
- Related topics -
- দেশ
- ভারত
- সোনম ওয়াংচুক
- অনশন


