Sonam Wangchuk | হাসপাতালে ওয়াংচুক, "আমার অনুমতি ছাড়া ওকে কিছু দেবেন না"- কড়া হুঁশিয়ারি স্ত্রী গীতাঞ্জলির
Saturday, July 18 2026, 6:49 am

Key Highlightsওয়াংচুককে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষের উদ্দেশে কড়া বার্তা সমাজকর্মীর স্ত্রী গীতাঞ্জলি জে আংমোর।
অনশনের ২১ তম দিনে হাসপাতালে নিয়ে যাওয়া হলো সোনম ওয়াংচুককে। শনিবার ভোরে দিল্লির যন্তর-মন্তরে চত্বরে আসে বিশাল সংখ্যক পুলিশ। ধর্না মঞ্চ থেকে সোনমকে সরিয়ে নিয়ে নিকটবর্তী সফদরজঙ্গ হাসপাতালে তাকে ভর্তি করিয়েছে দিল্লি পুলিশ। সোনমের স্ত্রী গীতাঞ্জলি সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘আমি এখন দিল্লির সফদরজং হাসপাতালে আছি, যেখানে সোনম ওয়াংচুককে ভর্তি করানো হয়েছে। আমি হাসপাতাল কর্তৃপক্ষকে কড়াভাবে নিষেধ করছি, আমার, ওঁর পরিবার অথবা গত ২০ দিন ধরে ওঁর স্বাস্থ্য পর্যবেক্ষণ যাঁরা করছেন, সেই চিকিৎসকদের অনুমতি ছাড়া ওঁকে মুখে বা ইঞ্জেকশনের মাধ্যমে কোনও কিছু দেওয়া যাবে না। আমার অনুমতি ছাড়া কোনও চিকিৎসা যেন শুরু না করা হয়। ওঁর কিছু হলে আমি সবাইকে দায়ী করব।’
- Related topics -
- দেশ
- নয়াদিল্লি
- দিল্লি পুলিশ
- দিল্লি হাইকোর্ট
- দিল্লি সরকার
- সোনম ওয়াংচুক
- মেডিক্যাল কলেজ হাসপাতাল


