Sonam Wangchuk | মাঝরাতে অসুস্থ সোনমকে দেখতে হাসপাতালে জেপি নাড্ডা-জিতেন্দ্র, বার্তা দিচ্ছে সরকার?
Wednesday, July 22 2026, 6:42 am

Key Highlightsঅনশনরত সমাজকর্মী ও পরিবেশবিদ সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার খোঁজ নিতে গুরুগ্রামের মেডান্তা হাসপাতালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎপ্রকাশ নাড্ডা এবং প্রধানমন্ত্রীর দপ্তরের রাষ্ট্রমন্ত্রী জিতেন্দ্র সিং।
আদালতের নির্দেশের পর মঙ্গলবারই দিল্লির সফদরজং হাসপাতাল থেকে মেদান্তে ভর্তি করা হয়েছে সমাজকর্মী সোনম ওয়াংচুককে। তবে এখনও অনশন করছেন তিনি। অনশনের ২৬ দিনের মাথায় মঙ্গলবার হাসপাতালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎপ্রকাশ নাড্ডা এবং প্রধানমন্ত্রীর দপ্তরের রাষ্ট্রমন্ত্রী জিতেন্দ্র সিং। সোনমের সঙ্গে দেখা করে কথা বলেন তিনি। পাশাপাশি চিকিৎসকদের কাছ থেকে তাঁর স্বাস্থ্য সংক্রান্ত বিস্তারিত তথ্য নেন দুই কেন্দ্রীয় মন্ত্রী। যদিও তাঁদের আলোচনার বিষয় আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে আনা হয়নি। উল্লেখ্য, সরকার জানিয়েছে সংসদে পুরো বিষয়টি নিয়ে আলোচনা করতে প্রস্তুত তারা এবং পরীক্ষা ব্যবস্থা সংস্কারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে।
- Related topics -
- দেশ
- নয়াদিল্লি
- দিল্লি চলো
- দিল্লি সরকার
- দিল্লি পুলিশ
- সোনম ওয়াংচুক
- জে পি নাড্ডা
- মেডিক্যাল কলেজ হাসপাতাল


