Sonam Wangchuk | ‘ভালো চা খাইয়েছে, তবে আলোচনা একটুও এগোয়নি’, কেন্দ্রের বিরূদ্ধে ফের আন্দোলনের হুঁশিয়ারি সোনম ওয়াংচুকের!

Key Highlightsপূর্ণ রাজ্যের মর্যাদা ও স্বায়ত্তশাসনের দাবিতে কেন্দ্রকে কড়া বার্তা দিলেন লাদাখের শিক্ষাবিদ ও আন্দোলনকারী সোনম ওয়াংচুক।
পূর্ণ রাজ্যের মর্যাদা ও স্বায়ত্তশাসনের দাবিতে কেন্দ্রকে কড়া বার্তা দিলেন লাদাখের শিক্ষাবিদ ও আন্দোলনকারী সোনম ওয়াংচুক। লেহ অ্যাপেক্স বডি এবং কারগিল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্সকে সঙ্গে নিয়ে আবারও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সঙ্গে বৈঠক নিষ্ফল হওয়ার পরেই এই সিদ্ধান্ত। ওয়াংচুক জানান, আলোচনায় কোনো গঠনমূলক আশ্বাস মেলেনি। বৈঠক শেষে ওয়াংচুক বলেছেন, “ভালো আন্তরিক আলোচনা হয়েছে। খুব ভালো চা খাইয়েছে। কিন্তু আমাদের মূল দাবিদাওয়া নিয়ে কোনও গঠনমূলক পদক্ষেপের আশ্বাস মেলেনি। ফলে আলোচনা একটুও এগোয়নি।”এরপরই কেন্দ্রের কাছে এক সপ্তাহের সময়সীমা বেঁধে দিয়ে তিনি জানান, দাবি না মিটলে আগামী ১৯ থেকে ২৪ সেপ্টেম্বরের মধ্যে তীব্র আন্দোলন ও পদযাত্রা শুরু হবে। সীমান্ত অঞ্চলের মানুষের প্রতি বিমাতৃসুলভ আচরণের প্রতিবাদ জানিয়ে দেশবাসীকে লাদাখের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।
- Related topics -
- দেশ
- ভারত
- লাদাখ
- সোনম ওয়াংচুক


