Sonam Wangchuk | টানা ১৮ দিন ধরে অনশনে সোনম ওয়াংচুক, এবার গণঅনশনের ডাক ককরোচ পার্টির প্রধানের!

Key Highlightsশিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা-সহ একাধিক দাবিতে ককরোচ জনতা পার্টির পাশে দাঁড়িয়ে গত ১৮ দিন ধরে অনশন করছেন সমাজকর্মী সোনম ওয়াংচুক।
শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা-সহ একাধিক দাবিতে ককরোচ জনতা পার্টির পাশে দাঁড়িয়ে গত ১৮ দিন ধরে অনশন করছেন সমাজকর্মী সোনম ওয়াংচুক। এতদিনে সরকারের তরফে কোনও যোগাযোগ করা হয়নি তাঁর সঙ্গে। বিরোধী দল মৌখিকভাবে তাঁর পাশে দাঁড়ালেও বড় কোনও নেতাকে অনশন মঞ্চের কাছে দেখা যায়নি। এই অবস্থায় তাঁর অনশন ভাঙাতে দিল্লি হাই কোর্টে একটি মামলাও দায়ের হয়েছে। এবার অনশনরত সোনম ওয়াংচুকের পাশে দাঁড়িয়ে ১ দিনের গণঅনশন ঘোষণা করলেন ককরোচ পার্টির প্রধান অভিজিৎ দীপকে। বৃহস্পতিবার গোটা দেশের পড়ুয়াদের ওই অনশন কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন অভিজিৎ। উল্লেখ্য, এতদিন অনশনরত সোনমের পাশে অভিজিৎ দীপকে-সহ ককরোচ পার্টির অন্যান্য নেতা বা মুখপাত্ররা থাকলেও, তাঁরা কেউ অনশন করেননি। উল্টে মঞ্চের পাশেই ককরোচ পার্টির নেতাদের নুডলস-পকোড়া খেতে দেখা গিয়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে গিয়েছে যে সোনম ওয়াংচুক অনশনের জেরে মৃত্যুমুখী অথচ তাঁর পাশে দাঁড়ানোর কেউ নেই। শেষে একপ্রকার বাধ্য হয়েই অভিজিতের পাশে দাঁড়িয়ে গণ অনশন কর্মসূচি ঘোষণা করল ককরোচ জনতা পার্টি।
- Related topics -
- দেশ
- ভারত
- নয়াদিল্লি
- সোনম ওয়াংচুক
- ককরোচ জনতা পার্টি’
- অনশন


